কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ এ ০১:২৮ AM

তথ্যপ্রযুক্তি ল্যাব

কন্টেন্ট: পাতা

উদ্দেশ্য

  • স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বিভাগ এবং সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রদান করা।
  • শিক্ষা খাতে ডিজিটাল বিভাজন উল্লেখযোগ্যভাবে কমানো
  • শিক্ষায় আইসিটির টেকসই ব্যবহার চালু করন
  • ওপেন সোর্স ব্যবহারকারী প্রজন্ম তৈরি করতে শিক্ষার জন্য ওপেন-সোর্স সিস্টেম চালু করন।

 

বিবরণ

সারা দেশে ১০,০০০ কম্পিউটার ল্যাব স্থাপিত হবে, প্রতিটিতে মৌলিক আইসিটি সরঞ্জাম থাকবে। ল্যাবগুলোতে স্কোপ-১ এন্ড ইউজার কানেক্টিভিটি থেকে ইন্টারনেট সংযোগ থাকবে। ডিজিটাল লিটারেসি সেন্টার দূরশিক্ষণ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সংযোগ

  • ল্যাবগুলির সংযোগ স্কোপ-১-এ শেষ ব্যবহারকারী সংযোগে প্রদান করা হবে।

 

শিক্ষক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন

  • শিক্ষক প্রশিক্ষণ এবং সক্ষমতা বিকাশের জন্য স্কোপ-৫-এর অধীনে ডিজিটাল লিটারেসি সেন্টার দূরশিক্ষণ প্ল্যাটফর্ম এর মাধ্যমে করা হবে।
  • কলেজ ল্যাবগুলি স্কোপ-৩-এ বিশেষায়িত ল্যাব সুবিধাগুলির কেন্দ্রীয় প্ল্যাটফর্মের সাথে সংযোগ করতে সক্ষম হবে।

 

প্রকল্পটি জিওবি তহবিলের মাধ্যমে কিছু বিষয়বস্তু তৈরি করবে

  • ল্যাবের কনটেন্ট ডিজিটাল লিটারেসি সেন্টার স্কোপ-৫-এর কন্টেন্ট প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে।
  • বিষয়বস্তু উন্নয়নের জন্য আইসিটি অধিদপ্তরের কিছু প্রকল্পও প্রস্তুত রয়েছে
  • ইউজিসি, জাতীয় গ্রন্থাগার এবং অন্যান্য কয়েকটি সংস্থার ইতিমধ্যেই কিছু  কনটেন্ট রয়েছে

 

 

প্রকল্পের ক্ষেত্র:

  • সারাদেশে ১০,০০০ তথ্যপ্রযুক্তি  ল্যাব মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসা এবং কলেজে স্থাপন করা হবে। প্রতিটি ল্যাবে ২১টি ল্যাপটপ কম্পিউটার, ওয়াইফাই রাউটার, বড় মনিটর, স্টিল ক্যাবিনেট এবং আসবাবপত্র থাকবে।
  • শিক্ষকের সক্ষমতা উন্নয়ন।

 

সুবিধা:

সারা দেশের স্কুল গুলোতে  তথ্য প্রযুক্তির (আইটি) উন্নতি করন

  • বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে স্কুলের শিশুদেরকে ছোটবেলা থেকেই আইটি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে সক্ষমতা অর্জন
  • শিক্ষার মান উন্নত করার জন্য স্কুল শিক্ষকদের জন্য একটি সম্পূরক পাঠদান পদ্ধতি প্রদান করন
  • ডিজিটাল অ্যাক্সেস ডিভাইসের প্রাপ্যতার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বিভাজনের প্রভাব কমানো।
  • ওপেন-সোর্স সফ্টওয়্যারগুলিতে ব্যবহারকারীর দক্ষতা বৃদ্ধি এবং মালিকানাধীন সফ্টওয়্যারগুলিতে সরকারী খরচ কমানো

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন